সিলেটের কাষ্টঘরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৮/০৬/২০২৬ ০৬:৩১:৪৭ PM

Share
10

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ কাষ্টঘর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৯,৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১,৮৬,২০৬ টাকাসহ মোঃ সেলিম আহমদ (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সার্বিক দিক-নির্দেশনায় গত ২৭ জুন  রাত ৮ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করে। 


গ্রেফতারকৃত সেলিম আহমদ জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের মৃত শাহজাহান বাদশার ছেলে। সে বর্তমানে কাষ্টঘর সুইপার কলোনির একটি ভবনে বসবাস করছিল।


এই ঘটনায়  কোতোয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৪২/২৮/৬/২৬) দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-২৮ ১৮:৩১:৪৭