সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৩ ১১:৪৯:২১ AM

Share
68

মৌলভীবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


সিলেট প্রেস / ২০ মে ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৫-২০ ১১:৪৯:২১