হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

  • প্রকাশের সময় : ১২/০৫/২০২৩ ০৬:৫৫:৫৬ AM

Share
87

হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন জয়ন্ত পাল (৪২) নামের এক এনজিও কর্মকর্তা। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে।

তিনি মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় এনজিও সংস্থা আশা অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জয়ন্ত পালের ছোট ভাইকে পাত্র দেখতে তাদের বাড়িতে কনে পক্ষের আসার কথা ছিল। এরই প্রেক্ষিতে বাড়িতে একটি নষ্ট ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হন জয়ন্ত। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পাত্র দেখতে আসার দিনে জয়ন্ত পালের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ১২ মে ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১২ ০৬:৫৫:৫৬