চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

  • প্রকাশের সময় : ০৯/০৪/২০২৩ ০২:৫৯:৫২ AM

Share
57

হবিগঞ্জের চুনারুঘাটে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটক রোহিঙ্গা যুবক রুবেল মিয়ার (২৮) পিতা আব্দুর রহমান। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার

রাণীগাঁও বাজারে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রানীগাঁও বাজারে রুবেল মিয়া সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর রাত ২টার দিকে রুবেল মিয়াকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এই আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, আটক রোহিঙ্গা যুবক জীবিকার জন্য কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে নানা স্থানে ঘুরাফেরা করছিল। তার সাথে কোন অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এজন্য তাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।


সিলেট প্রেস / ০৯ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-০৯ ০২:৫৯:৫২