মহান মে দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী। মহান মে দিবস উপলক্ষে (৩০ এপ্রিল) রোববার দেয়া বাণীতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বাংলাদেশ সহ সারাবিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানান।
মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, মে দিবস অধিকার আদায়ের আন্দোলনে সাহস যোগায়। দিনটি সত্য ও ন্যায়ের পথের সংগ্রামের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে আছে। দেশ ও বিদেশে উন্নয়ন ও অগ্রযাত্রার চেতনার পতিক হিসাবে এই মে দিবস শ্রমজীবী মানুষের আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এই দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।
জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বাণীতে আরও বলেন, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন একটি সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে কাজ করেছেন। যেখানে মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিষ্পেষণ থাকবে না। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।
পল্লী জননী বিদিশা এরশাদ এর নির্দেশে এডভোকেট এম এ সালেহ চৌধুরী নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করতে দেশের শ্রমিক ও খেটে খাওয়া মানুষসহ সবার প্রতি আহ্বান জানান।




















