মেয়র হতে চান ফয়জুল করিম চরমোনাই

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৩ ০৪:৫৭:০৮ AM

Share
61

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ (চরমোনাই)। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার  আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে প্রার্থীতা করার বিষয়টি ঘোষণা করেন।

তাঁর আপন ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতিক নিয়ে মেয়র পদে এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফয়জুল করিম ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমির এবং সমর্থকদের নিকট তিনি শায়েখে চরমোনাই নামে পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহ-সভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালে বাংলাদেশের ভাস্কর্য বিতর্কে তিনি ব্যাপকভাবে আলোচিত হন।



সিলেট প্রেস / ২৮ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৮ ০৪:৫৭:০৮