স্বাস্থ্যকর জীবনযাপনে আমরা কতকিছুই না করে থাকি। কত বাধার মুখে পড়ি আর কত কিছুই না খেয়ে থাকি। এই ধরুন আপনার ওজন বেড়েছে। ডাক্তার বলেছেন, ওজন কমাতে হবে। ঝেরে ফেলতে হবে মেদ। কারণ এই মেদ আপনার ওজন বাড়িয়ে দেয়। তাই এই মেদ কমাতে শসা খান। জেনে নিন সেসব নিয়ে বিস্তারিত।
শসা যদি সঠিকভাবে খাওয়া হয় তবে ১৫ দিনের মধ্যে ওজন ৭ কেজি পর্যন্ত কমানো যেতে পারে। শসা খুব দ্রুত পেটের মেদ কমায়।
১. মেদ ঝরাতে অত্যন্ত কার্যকরী শসা। সঠিকভাবে শসা খেলে খুব অল্প সময়ের মধ্যেই ওজন কমতে পারে।
২. শসাতে ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং চর্বি কম থাকে, যা এগুলিকে প্রায় যেকোনও খাদ্যের জন্য একটি কার্যকর বিকল্প করে তোলে।
৩. শসা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে এবং উচ্চ ফোলেটে পরিপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে ফোলেট থাকার কারণে এটি অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে।
৪. শসা যদি সঠিকভাবে খাওয়া হয় তবে ১৫ দিনের মধ্যে ওজন ৭ কেজি পর্যন্ত কমানো যেতে পারে। শসা খুব দ্রুত পেটের মেদ কমায়।
৫. দুপুরের খাবার এবং রাতের খাবারে স্য়ালাড হিসাবে শসা খান। এটি শুধু আপনার পেটই ভরাবে না, ওজনও কমাবে।
৬. স্লাইস করা শসা সবচেয়ে ভাল। শসার সঙ্গে টকদই মিশিয়ে খেলে কাজ আরও ভাল হয়। টকদইয়ের সঙ্গে শসা মিশিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন। দিনে অফুরন্ত শসা খাবেন না। ২-৩ টে শসাই কাজ করতে পারে।
লাইফস্টাইল ডেস্ক




















