প্রেম করে বিয়ের পরও সংসারে অশান্তি, নজর দিন ৫ বিষয়ে

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৩ ০৮:২০:৪১ AM

সংগৃহীত ছবি

Share
76

গদ্য, পদ্য, সিনেমা, গল্প। সব জায়গা থেকেই শেখা। ভালোবাসা থাকলে নাকি সব থাকে। কিন্তু এই ভালোবাসাই যদি সংসারে ঢুকে মন্দবাসা হয়ে দাঁড়ায়। রোজ রোজ যদি শুরু হয় ঝগড়া, অশান্তি! তাহলে?

প্রেমের বিয়েতেও আজকাল সমস্যা দেখা যায়। বছর ঘুরতে না ঘুরতেই অশান্তির সূত্রপাত। দুজনে একেবারেই দু'চোখের বিষ। বিশেষজ্ঞরা বলছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে কিছু নিয়ম মেনে চললে, সামলে রাখা যায় আপনার সম্পর্ক ও সংসারকে।

১. একঘেয়ে রুটিন থেকে নিজেদের সরিয়ে নিন। চেষ্টা করুন রোমাঞ্চ ফেরাতে জীবনে। পারলে টুক করে কোথাও ঘুরে আসুন। কিংবা দুজনে আলাদা আলাদা ষোলো ট্রিপে বা বন্ধুদের সঙ্গেও ঘুরতে যেতে পারেন।

২. কোনো বিষয় নিয়ে যদি মতপার্থক্য থাকে। তাহলে একজন অন্তত চুপ থাকুন। প্রয়োজনে বিতর্ক এড়িয়ে যান।

৩. মন খুলে কথা বলুন, কান খুলে কথা শুনুন। আগে থেকেই আন্দাজ করে নেবেন না ঘটনাপ্রবাহ। দেখবেন এতে অশান্তি কম হবে।

৪. নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। নিজেদের সমস্যাগুলোকে নিজেরাই মিটিয়ে নিন।

৫. ভালোবাসা নিশ্চয়ই রয়েছে আপনাদের মধ্যে। খুঁজে বের করুন। প্রয়োজনে এমন কিছু কাজ একসঙ্গে করুন, যা আপনাদের দুজনেরই ভালো লাগবে।


সিলেট প্রেস / ২৭ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৭ ০৮:২০:৪১