জকিগঞ্জ-কানাইঘাটবাসীকে এড. সালেহ চৌধুরী ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ২১/০৪/২০২৩ ০৩:৫৯:০২ AM

Share
49

জকিগঞ্জ-কানাইঘাটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর জাতীয় পার্টি (পুর্নগঠন প্রক্রিয়া) সভাপতি এডভোকেট সালেহ চৌধুরী। 

শুক্রবার (২১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় জকিগঞ্জ-কানাইঘাটবাসী সহ দেশবাসীর উদ্দেশ্যে এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।


সিলেট প্রেস / ২১ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২১ ০৩:৫৯:০২