জাতীয় শোক দিবসে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৩ ০৫:৫৭:১৮ AM

Share
59

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য আবু বক্কর প্রমুখ।


সিলেট প্রেস / ১৫ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-১৫ ০৫:৫৭:১৮