নাশকতা থেকে যেন জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা চাইলেন , (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
সোমবার রাত ৯টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। স্থানীয়দের সহযোগিতা এ ১৭জন কে আটকের বিষয়ে কথা বলতে গিয়ে এর সহযোগিতা চান।
এটা১০টা অপারেশনের মতো না উল্লেখ করে তিনি বলেন, "এখানে একজন ডাক্টার আছে, ২ জন চীনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আছে। তারাতো একদিনে ঘর ছেড়ে আসেনি।
জঙ্গিদের আরো নতুন আস্তানা আছে কিনা সে বিষয়ে কাজ করছে প্রশাসন বলে জানান তিনি।
তিনি বললেন আমরা ঢাকা থেকে যে তথ্য নিয়ে এসেছি তার সাথে জঙ্গি আস্তানার মিল পেয়েছি।
আমরা যাকে ঢাকায় আটক করেছিলাম তার সঙ্গেও আস্তানার মিল আছে। আমাদের ধারণা তারা তাদের কাউকে রিসিভ করতে বা অন্য কোনো অপারেশননের প্রয়োজনে তারা পাহাড় থেকে সমতলে অবস্থান করছিল। নতুন এই সংগঠনটি মাথাচাড়া দিয়েউঠেছিল। আগামীকাল জঙ্গি আস্তানায় আবার যাবো।
আটক সবাই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এদের নিয়ে রাতে মূল ঘটনাস্থলে অভিযান চালানো হবে।
এদের মধ্যে একজন ডাক্তার আছেন। যার স্ত্রীকে আগের অভিযানে আটক করা হয়েছে। বাকিদের পরিচয় আগামীকাল অভিযান শেষে বলা হবে। আগে বললে তাদের সহযোগীরা অভিযানে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
"ইমাম মাহমুদের কাফেলা" নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্জন এলাকা থেকে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। এর আগে কত শনিবারের অপারেশন হিল সাইড পরিচালনা করে আরো ১০ জন নারী পুরুষ কে আটক করা হয় ।
এ সময় তিন শিশুকে নেওয়া হয় হেফাজতে। আরবদের মধ্যে নয় জঙ্গি মিরপুর থানায় রয়েল চান ৫দিনে রিমান্ডে। ২নারী শিশুসহ রয়েছেন জেলাতে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















