কানাইঘাট থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৯

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৬ ০৭:১৩:৩১ PM

প্রতিনিধি

Share
2


পুলিশ সুপার এর  নির্দেশনায় গত ০৩/০৬/২০২৬ তারিখ ১৫:২০ ঘটিকায় এসআই (নিঃ)/মোঃ শাহআলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কানাইঘাট পৌরসভার নন্দীরাই বাইপাস পয়েন্টে চেকপোস্ট ডিউটি করা কালীন একটি ব্যাটারী চালিত অটোরিক্সায় ০৪(চার) বস্তায় ২০০ কেজি ভারতীয় চিনি সহ ১। আনুছ আহমদ (২১), পিতা-আজিরউদ্দিন, মাতা-খোদেজা বেগম, সাং-বাউর বাগ ২য় খন্ড(বাগরা), ২নং লক্ষীপ্রসাদ পশ্চিমইউপি, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে আটক করেন অপর অভিযানে

কানাইঘাট থানাধীন ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের অর্ন্তগত পূর্ব সর্দারমাটি ঈদগাহ নামক স্থানে দুটি পানি সেচের মেশিন চুরি অভিযোগে ১. হারিছ উদ্দিন (৪৫), পিতা- মৃত কুতুব উদ্দিন, গ্রাম- দর্পনগর পশ্চিম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ২. ফায়রুফ আহমদ জীবান, (৩৫), পিতা- আজিজুর রহমান ৥ হারি, গ্রাম- মাছুগ্রাম, থানা- কানাইঘাট, জেলা ুসিলেট, ৩. সাকিব আহমদ(২৭), পিতা- মৃত ময়না মিয়া, গ্রাম- ভবানী পুর, উপজেলা/থানা- কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। চোরাই যাওয়া একটি পানির মোটর উদ্ধার করা হয়েছে। উক্ত দুটি ঘটনায় কানাইঘাট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।  অপর পৃথক  অভিযানে এসআই/দূর্গা কুমার দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ  জিআর- ১১/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ১। হাবিবুর রহমান(৩৭) পিতা- মৃত শফিকুল হক, সাং- বদিকোনা, জিআর- ৭৬/২৪. আসামী ২। ডালিম আহমদ, পিতা- তোতা মিয়া, সাং- বায়মপুর, ৩। মায়া বেগম(৪০), স্বামী- তোতা মিয়া, সাং- বায়মপুর, ৪। লাকী বেগম(১৮), পিতা- তোতা মিয়া, সাং- বায়মপুর, জিআর- ১৪৯/২৫. আসামী ৫। রিয়াজ উদ্দিন(৩৩) পিতা- মৃত সুরুজ আলী, সাং- সরুফৌদ, জিআর- ১১/২৩. আসামী ৬। হাবিবুর রহমান(৩৭) পিতা- মৃত শফিকুল হক, সাং- বদিকোনা, সর্বথানা- কানাইঘাট, জেলা- সিলেটগনকে গ্রেফতার করেন। উক্ত আসামীগনকে অদ্য ০৪/০৬/২০২৬ তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৯:১৩:৩১