ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ১২/০৮/২০২৩ ০৫:০৯:২৯ AM

Share
43

জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শনিবার প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলা স্বপন,  ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক মো: আব্দুল লতিফ, অর্থ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, নুর আফতাবুল আলম রুপম, নবিন হাসান, গোলাম সারোয়ার সম্রাট , শাহ মো: নাজমুল ইসলাম, শাকিল আহমেদ, সাংবাদিক মজিবর রহমান শেখ, করতোয়া পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো: রমজান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য রেজওয়ানুল হক রিজু।


সিলেট প্রেস / ১২ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-০৮-১২ ০৫:০৯:২৯