বিয়ানীবাজারে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৩ ০১:৪২:৪৩ AM

Share
45

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান (৪৫) সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা। কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী ছিলেন তিনি।

স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশের পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা একজনকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২৫ জুলাই ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২৫ ০১:৪২:৪৩