মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

  • প্রকাশের সময় : ১৮/০৭/২০২৩ ০১:২৯:৪০ AM

Share
69

মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ১৭ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এ জরিমানা করা হয়।

মো: শফিকুল ইসলাম জানান, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত শাপলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফল ভান্ডারকে ১ হাজার টাকার, ভাই ভাই ফলের দোকানকে ১ হাজার টাকা, দাশ বাণিজ্যালয়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।


সিলেট প্রেস / ১৮ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-১৮ ০১:২৯:৪০