মামার বিয়েতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ভাগনের

  • প্রকাশের সময় : ১৬/০৭/২০২৩ ১১:১৬:১৬ AM

Share
69

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মামার বিয়েতে এসে পুকুরে ডুবে পাঁচ বছরের ভাগনের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই বিকেলে উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রুহান আহমেদ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড সিলেট বিশ্বনাথ শাখার কর্মকর্তা জহিরুল হক রাসেলের ছেলে।

রুহানের নানা মো. ইব্রাহিম বলেন, আমার ছেলে ইমদাদুল হকের বিয়ে উপলক্ষে সকল আত্মীয়-স্বজন গত বুধবার আমাদের বাসায় আসেন। শুক্রবার দুপুরের দিকে সকল আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দ-উল্লাস করে কনে বাড়ি গোপালপুরে যাই। আমার নাতি রুহান পরিবারের অগোচড়ে কনের বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাই। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শারমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ১৬ জুলাই ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১১:১৬:১৬