সিলেট ডিসিকে শুভেচ্ছা জানাল গণমাধ্যম কমিশন

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৬ ০৫:১০:৫৩ AM

Share
8

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এবং বিবিসি নিউজ ২৪বিডি ডটকম-এর সিলেট প্রতিনিধি সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান সিলেটে কর্মরত মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। পাশাপাশি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-এর লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কেও নবাগত জেলা প্রশাসককে অবহিত করা হয়।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর পৈতৃক নিবাস সুনামগঞ্জ হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে সিলেটে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন খান, বিভাগীয় সদস্য সোহাগ আহমদ, বদরুল আলম, সাংবাদিক আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, সিলেট জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাপগঞ্জ উপজেলা সদস্য কবির আহমদ, শারুখ উদ্দিন, ফাহিম আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কীওয়ার্ড: সিলেট জেলা প্রশাসক, আব্দুল্লাহ আল মামুন, সিলেট ডিসি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, কামাল খান, সিলেট সংবাদ, সাংবাদিক, সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা, সিলেট প্রশাসন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২০ ০৫:১০:৫৩