সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৬ ০৭:৫৮:৪৮ PM

Share
14

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন 'দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম'-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, সহ-সভাপতি অ্যাডভোকেট মামুন রশীদ, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর এই শোক প্রকাশ করেন।


শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে বৃহত্তর সিলেটবাসী একজন খ্যাতিমান আলেমে দ্বীন, আদর্শবান ও সৎ জননেতাকে হারাল। ধর্মীয় শিক্ষার প্রসারের পাশাপাশি জাগতিক ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান চিরকাল অতুলনীয় হয়ে থাকবে। জাতীয় স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র রক্ষা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে তিনি ছিলেন এক অনন্য ও অনুকরণীয় ব্যক্তিত্ব।


নেতৃবৃন্দ আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করে একটি আদর্শ সমাজ গঠনে তাঁর অবদান ও অনুপ্রেরণা সিলেটের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৩ ১৯:৫৮:৪৮