জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৬ ০৬:২৯:১৯ PM

Share
2

জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হকের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও বাচিক শিল্পী মামুন সুলতান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কবি কাশমির রেজা।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কবি ও অভিনেতা ধ্রুব গৌতম, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, সাবেক ব্যাংকার হিফজুর রহমান, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার লেখক মুনশী ইকবাল, শেখ মঈনউদ্দীন, সাংবাদিক এমরান ফয়সল, মজুমদার পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক শামীম আহমদ, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল হক, ক্রিকেটার ইউসুফ সাদেক ও সুয়েব আহমদ প্রমুখ।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৩ ১৮:২৯:১৯