সিলেটে সড়ক নির্মাণ কাজ: পুলিশ কমিশনারের নতুন নির্দেশনা জারি

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৬ ০৮:২৭:০৫ PM

Share
7

ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা নির্মাণ কাজের জন্য যাতায়াত নির্বিঘ্ন করতে নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ  কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুমায়ুন রশিদ চত্বর হতে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণ কাজ চলমান থাকায় আগামী ১২ জুন থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে গমনাগমনের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। 


১. ঢাকা অভিমুখী সকল যানবাহন হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পয়েন্ট হয়ে একমুখী চলাচল করবে।


২. সিলেট অভিমুখী সকল যানবাহন চন্ডিপুল পয়েন্ট হতে বামে মোড় নিয়ে বঙ্গবীর রোড হয়ে কদমতলীস্থ নিজ নিজ টার্মিনালে প্রবেশ করবে।


৩. হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল পয়েন্ট, বাবনা পয়েন্ট ও কীনব্রিজের দক্ষিণ পাড় হতে কদমতলী বাস টার্মিনালের আশপাশ এলাকায় রাস্তার উপর কোনো অবৈধ স্থাপনা বা অবৈধ পার্কিং করা যাবে না।


পুলিশ কমিশনারের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-১০ ২০:২৭:০৫