হরিপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৬ ১১:৩৮:৩৬ PM

ছবি-প্রতিনিধি

Share
34

জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মে) বিকাল ৪ টার সময় নন্দগাঁও জহুরুল ভাই এর বাড়ির উঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।

“Farmer’s Field Day on Zinc Rice BRRI dhan102” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান  তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডি আর এস, বাংলাদেশের  কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক ধান মানুষের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের জন্যও এটি লাভজনক ফসল। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


মাঠ দিবসে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৫-২০ ২৩:৩৮:৩৬