সিলেটে ‘সুইচ গিয়ার চাকু’ কেনাবেচা নিষিদ্ধ

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৬ ০২:৩৬:৪৩ AM

Share
9

নিরাপত্তাজনিত কারণে সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ কেনাবেচা নিষিদ্ধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা)।

মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগর এলাকার জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ‘সুইচ গিয়ার নাইফ’ (চাকু) ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসএমপি কমিশনার।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৩ ০২:৩৬:৪৩