হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।বিকেল ৪ টায় সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভা শুরু করার পূর্বে সরকারী বৃন্দাবন কলেজ ক্যাম্পাস ও জজকোর্টের আঙ্গিনায় নিম গাছের চারা রোপন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এমপির সভাপতিত্বে ও হবিগজ্ঞ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) মিফতা চৌধুরী। এসময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















