সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এই খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করতে আমাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রচেষ্টা সবসময় চলমান থাকবে। একই সাথে তিনি সমাজের বিত্তবান শ্রেণী এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও তাহসিনা রুশদীর লুনা এমপির একান্ত সচিব ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বাশার মো: ফারুক, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদ আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদব আব্দুর রব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, বিএনপি নেতা খায়রুল আমিন কবির মেম্বার, শফিকুল ইসলাম মেম্বার, আব্দুর রব মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক নূর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
দুর্যোগকালীন এই মুহূর্তে তাৎক্ষণিক ঈদ উপহার ও সহায়তা হাতে পেয়ে এলাকার সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।




















