হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৬ ০৯:২৬:২২ PM

Share
34

হবিগঞ্জে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বর্নাঢ্য আয়োজনে "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২০ মে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হবিগঞ্জের  উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে "অগ্নিযোদ্ধাদের একটাই পন, নিরাপদ  রাখবো সম্পদ ও জীবন" প্রতিপাদ্যের উপর  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।


বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রনদীপ বিশ্বাস।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৫-২০ ২১:২৬:২২