ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য-কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা আকতার।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেন- বিএনপি নেতা জমিরুল ইসলাম, শিক্ষা অফিসার বেলালউদ্দীন ও জাহাঙ্গীর আলম, ধর্মগড় বিওপি কমান্ডার হাফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও আবুল কালাম, ওসি তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন ঈদুল আজহার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে গরু চুরি, সীমান্তে রাস্তা কেটে আঁটো করে ফেলা, পৌরশহরসহ বিভিন্ন এলাকায় যানযট, মাদক সেবন ইত্যাদি সমস্যা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ওসি তদন্ত তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে এবং তা আরো জোরদার করা হবে বলেন। ইউএনও তার বক্তব্যে উদ্ভুত সমস্যা নিরসনে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন।




















