কুলাউড়ায় নিজের পাওয়ার টিলারের নিচে চাপা পরে তরুণ নিহত

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৩ ০১:৪৭:০৩ AM

Share
88

কুলাউড়ায় নিজের ট্রাক্টরের নিচে চাপা পরে সাগর দত্ত (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ওই গ্রামের মৃত সুবল দত্তের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজের পাওয়ার টিলার নিয়ে বাড়ি থেকে বের হন সাগর।

এ সময় পাওয়ার টিলারটি ঘোরাতে গেলে রাস্তার খাদে উল্টে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রেস / ২৪ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-২৪ ০১:৪৭:০৩