বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৬ ০১:১৮:২৬ PM

Share
32

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারের লঘাটি গ্রামে ডাকাতির সময় গুলিবর্ষণে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে দাসেরবাজার এলাকার আলী কমপ্লেক্সের মালিক, আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।




স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন শব্দ পেয়ে বাইরে এসে ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।




গুলিবর্ষণের এক পর্যায়ে ভুলবশত ডাকাত দলেরই এক সদস্যের মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।




খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিহত ডাকাতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৪-২৮ ১৩:১৮:২৬