বড়লেখা পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি এবং আসন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রনেতা মনসুর আহমদ প্রিন্স।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। একইসঙ্গে ৯নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
সবশেষে তিনি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক:




















