বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৬ ০৭:২৪:১২ PM

Share
42

ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে বড়লেখা  উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী, থ্রি-পিস, হাজী রুমাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাঈমা নাদিয়া।




এ সময় প্রধান অতিথির সহধর্মিণী ফৌজিয়া আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নসিব আলি, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক।




এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা পৌর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মুহিবুর রহমান আসুক, উপজেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক নাদের আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন এবং বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সসহ আরও অনেকে।




মানবিক এই সহায়তা কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০৩-১৯ ১৯:২৪:১২