যুদ্ধের বলি প্রবাসী, সিলেটে মরদেহ গ্রহণ করলেন মন্ত্রী

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২৬ ০২:৫২:৫৮ PM

Share
21

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী সালেহ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 




মন্ত্রী নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুম সালেহ আহমেদের মরদেহ নিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।




জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবস্থায় প্রবাসী সালেহ আহমেদ নিহত হন। 




তার মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০৩-০৯ ১৪:৫২:৫৮