মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কৃতী সন্তান সাইফুল আলম রাসেল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ লাভ করেছেন।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি নির্ধারণী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার সংগঠনের আহ্বায়ক শেখ রেজাউল করিম রনি আনুষ্ঠানিকভাবে তার হাতে সদস্যপদ প্রদান করেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সাইফুল আলম রাসেল গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ আস্থা ও সম্মান তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সংগঠনের আহ্বায়ক শেখ রেজাউল করিম রনি সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সমস্যা সমাধান এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কেন্দ্রীয় কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য, সাইফুল আলম রাসেল সরকারি কর্মকর্তা (অব.) ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ নুরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ভাতিজা।
নিজস্ব প্রতিবেদক:




















