বড়লেখায় ২ কেজি গাঁজাসহ আ'ট'ক ১

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২৬ ০৩:৪৯:২৭ PM

Share
22

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পঙ্খী মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে।



বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০২-২৭ ১৫:৪৯:২৭