নতুন সড়ক-খাল: বড়লেখার যোগাযোগ ও কৃষি জীবনে নতুন দিগন্ত

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২৬ ০৪:০৫:৩৮ PM

Share
27

মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি ২ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নবপল্লব প্রকল্পের আওতায় এবং সিএনআরএস-এর বাস্তবায়নে, বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে খাল পুনঃখনন করা হয়েছে।



এছাড়া, বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকার আরসিসি সড়কের উদ্বোধন করেন এমপি। নতুন সড়ক এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।



হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকার দলছড়া খাল পুনঃখনন কাজও পরিদর্শন করেন তিনি, যা জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে সহায়ক হবে।



উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় জনসাধারণ।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০২-২৫ ১৬:০৫:৩৮