-অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবদল যুগ্ম সম্পাদক মো:আজিজুল হক আরজু ।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে মো:আজিজুল হক আরজু বলেন, সদ্য অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিজয়ী হয়েছে বিএনপি। বিশেষ করে সিলেট-১ আসনে নির্বাচিত বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা,
সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে নির্বাচিত বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান তিনি। একই সাথে বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করায় বৃহত্তর সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে প্রতি আস্থা রেখে গণতন্ত্রকামী জনতা বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে। সিলেটের ৫টি আসনে বিজয়ী বিএনপির ৫ নবনির্বাচিত এমপিদের সকলেই যোগ্য। তাদের সুযোগ্য নেতৃত্বে সিলেটে অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমার প্রত্যাশা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছবে। ইনশাআল্লাহ।
মুফিজুর রহমান নাহিদ




















