বড়লেখায় নেতাকর্মীদের উচ্ছ্বাস, দেশে ফিরছেন ছাত্রদলের কিংবদন্তী মি'জা'ন

  • প্রকাশের সময় : ১৭/০১/২০২৬ ০১:৫০:০৫ PM

Share
79

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ জানুয়ারি দীর্ঘদিন পর দেশে ফিরছেন ছাত্রদলের অবিভক্ত বড়লেখা–জুড়ি শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


মিজানুর রহমান মিজানের, দেশে ফেরার খবরে তৃণমূলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাকে বরণ করে নিতে এলাকায় পথের পর পথ তোরণ নির্মাণ করা হয়েছে। তাকে বরণ করে নিতে বড়লেখা যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদলের পক্ষ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শুধু রাজনৈতিক সংগঠন নয়, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনও তার আগমনকে আনন্দের মুহূর্ত হিসেবে দেখছে।


তিনি একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বাবা শফিকুর রহমান ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছাত্রদলের রাজনীতিতে অবিভক্ত বড়লেখা উপজেলায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। নব্বইয়ের দশকে দাসের বাজার উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান মিজান একসময়ে বড়লেখা সরকারি কলেজ, অভিবক্ত বড়লেখা - জুড়ির সকল ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন। শত শত নেতাকর্মী সৃষ্টি করেছেন, মিজানকে বলা হয়ে থাকে বড়লেখার ছাত্রদলের সবচেয়ে ক্লিন ইমেজের ছাত্রনেতা। 


দীর্ঘ প্রবাস জীবনেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা শাখার মাধ্যমে তিনি বড়লেখার নেতাকর্মীদের আর্থিক, সামাজিক ও রাজনৈতিকভাবে নিয়মিত সহযোগিতা করেছেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতার দেশে ফেরা নির্বাচনী মাঠে নতুন গতি আনবে। তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন, মনোবল আরও চাঙা হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশাই এখন সর্বমহলে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০১-১৭ ১৩:৫০:০৫