দু’পক্ষের টেঁটাযুদ্ধে নিহত এক, আহত ৫০

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৩ ০২:৫৭:২৪ AM

Share
70

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধে সুব্রত দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান জয় দাশের সঙ্গে একই গ্রামের শনি দাশের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার পুলিশ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সদর হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।


সিলেট প্রেস / ১৩ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৩ ০২:৫৭:২৪