মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে নিজ ঘর থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ তোহা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি জুড়ী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দতাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জালালুর রহমান, জুড়ী




















