মৌলভীবাজারে আ. লীগ নেতা ডা. হরিপদ গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৭/১২/২০২৫ ১১:২৩:৪৩ AM

Share
45

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেই দিনের  তাণ্ডব শ্রীমঙ্গলবাসী প্রত্যক্ষ করেছে। ভিডিওতে দেখা গেছে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।


সিলেট প্রেস / সিলেট প্রেস/ এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১২-১৭ ১১:২৩:৪৩