বড়লেখার পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৫ ০৪:০০:০৮ PM

ছবিঃ সংগৃহীত

Share
190

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত শুক্রবার বড়লেখা সফরে আসেন জনাব মো: ইসরাইল হোসেন। এ সময় তিনি বড়লেখার উপজেলাধীন বিভিন্ন মণ্ডপ শ্রী শ্রী দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, হাটবন্দ, বড়লেখা ও  শ্রী শ্রী দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া, পাখিয়ালা, বড়লেখা  এবং প্রতিমা শিল্পালয় পরিদর্শন করেন। 


এ সময় জনাব গালিব  চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা এবং বড়লেখা উপজেলা ও মন্দির পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মহোদয় পূজামণ্ডপসমূহে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-০৯-২৭ ১৬:০০:০৮