বড়লেখা নির্বাহী অফিসার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোড পরিচালনা করেন

  • প্রকাশের সময় : ২৪/০৯/২০২৫ ১১:০৫:৫৬ PM

Share
76

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী  হাজীগঞ্জ বাজারে বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


এ সময় ওজনে কম দেয়ায় একজন মুরগী ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারায় ৪০০০/- (চার হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের আবুল এন্ড ব্রাদার্স এবং স্টেশন রোডের দেব ব্রাদার্স ও সুমন ট্রেডার্সকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭(১) ধারায় মোট ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।


নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান,বাজার মনিটরিং এবং দ্রব্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অব্যাহত আছে। ব্যবসায়ী ও সচেতন মহল তাকে সর্বাত্মক সহযোগীতা করবে তিনি আশাবাদী। 


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৯-২৪ ২৩:০৫:৫৬