বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ছিকামহল গ্রামের বাসিন্দা,সাদা মনের মানুষ। স্যারের মুখে সর্বদা হাসি লেগে থাকতো। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ শয্যাশায়ী থাকা অবস্থায় আজ সকালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন সুনামের সাথে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চাকুরী করেছেন।
তার মৃত্যুতে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ময়নুল ইসলাম এক বার্তায় গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গভীর শোক প্রকাশ করেছেন বড়লেখা পি,সি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন,নারি শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।




















