জুড়ীতে মনিরুলের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৫ ০১:৫১:৫৫ AM

Share
104

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাওয়ের বাসিন্দা কাঠমেস্ত্রী মৃত ধনু মিয়ার ছেলে সংবাদকর্মী মনিরুলের উপজেলাব্যাপী বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে গত ২জুন সোমবার বিকেলে জুড়ীর সাগরনাল চৌমুহনীতে সচেতন জুড়ী সমাজের ব্যানারে এলাকাবাসীর উদ্যেগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে মনিরের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রাইম এজেন্ট ব্যাংকের এজেন্ট সাব্বির আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সাগরনাল চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান পাবেল, ব্যবসায়ী বাবুল আহমদ, প্রবাসী সায়েম আহমদ, ন্থানীয় বাসিন্দা রুমন আহমদ ও জাকির হোসেন প্রমূখ।

বক্তারা সংবাদকর্মী সিলেট বিডিনিউজ ও মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল কে ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে তার নানান অপকর্ম তুলে ধরেন। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বেপরোয়া চাঁদাবাজি, নিরীহ সাধারন মানুষকে হয়রানিসহ বিভিন্ন দফতরের সিনিয়র কর্মকর্তাদের জিম্মি করে তথ্য সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।

মানববন্ধন শেষে ভুক্তভোগী স্থানীয় উত্তেজিত জনতা "হই হই-রই রই, মনির চুরা গেলো কই" শ্লোগানে সাগরনাল চৌমুহনীতে মিছিল করেন।


সিলেট প্রেস / ০৩ জুন ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
জালালুর রহমান, জুড়ী

জালালুর রহমান, জুড়ী

প্রকাশ: ২০২৫-০৬-০৩ ০১:৫১:৫৫