জুড়ীতে মনিরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • প্রকাশের সময় : ৩১/০৫/২০২৫ ০৬:৫৫:৩৭ AM

Share
107

মৌলভীবাজারের জুড়ীতে নামধারী সাংবাদিক মনিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (৩০ মে) শুক্রবার দুপুর আনুমানিক ২ ঘটিকায়। 

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বেলাগাঁও গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মনিরুল ইসলামের সাথে পূর্বের শত্রুতা রয়েছে সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের মৃত সামছ উদ্দিনের ছেলে সাব্বির আহমদ এর। 

শাব্বির আহমদ জুড়ী উপজেলা মেইন গেইট সংলগ্ন প্রাইম ব্যাংক এর এজেন্ট সে ব্যাংক পরিচালনা করতে গিয়ে কিছু সংখ্যক অসাধু ব্যক্তিবর্গের কারণে ব্যাংক ব্যবস্থাপনায় খানিকটা অসুবিধার সৃষ্টি হয়। 
 
এই সুযোগে (মাই টিভি জুড়ী উপজেলা প্রতিনিধি ও সিলেট বিডি নিউজ-২৪) এর  মনিরুল ইসলাম শাব্বিরকে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে মুঠা অঙ্কের চাঁদা দাবি করে। 

ওই সময় শাব্বির মনিরুলকে চাঁদা দিতে অস্বীকার করায় মনিরুল শাব্বিরকে বিভিন্ন প্রকার হুমকি দামকি দিয়ে  বলে চাঁদা না দিলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। 
এরই ধারাবাহিকতায় অদ্য তারিখে মনিরুল শাব্বিরকে কিছু না জানিয়ে কিছু অসাধু ব্যক্তিবর্গের ইন্দনে ৫/৬ জন মহিলার সমন্বয়ে সাব্বিরের ব্যবসা প্রতিষ্ঠান ও তার নামে মিথ্যা অপপ্রচার চালায়। উল্লেখ্য শাব্বির মাতৃত্বকালীন ভাতার টাকা অত্যাসাধ করেন বলে। 

এ ব্যাপারে জানতে চাইলে শাব্বির জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সু-শৃঙ্খল ভাবে লেনদেন করে আসছি। সাংবাদিক মনিরুল ইসলামকে চাঁদা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে  আমার ব্যাবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন পায়তারা করে। এ বিষয়ে ভুক্তভোগী শাব্বির  জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


সিলেট প্রেস / ৩১ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০৫-৩১ ০৬:৫৫:৩৭