কুলাউড়া পৌর শ্রমিক দলের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : ২৯/০৩/২০২৫ ০৬:৫৮:১৯ AM

Share
51

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


কুলাউড়া  পৌর শ্রমিক দলের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও জুবেদ আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া  উপজেলা বিএনপির আহবায়ক  সাবেক ছাত্রনেতা রেদোয়ান খান।


বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান  কুলাউড়া  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, বিএনপির ত্যাগী নেতা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক   আব্দুল মজিদ, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, শ্রমিক দলের সাবেক সভাপত আজিুজর রহমান রোকন, কাদিপুর বিএনপি নেতা  মুক্তার আহমদ,  জাতীয়তাবাদী শ্রমিক দল  কুলাউড়া পৌর   শাখার  সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বাবলু, সাবেক সাংগঠনিক সংম্পাদক সোহেল আহমদ, জেলা শ্রমিক দল নেতা উজ্জল আহমদ, কুলাউড়া উপজেলা  ছাত্রদল নেতা হাবিবুর রহমান টিপু প্রমুখ।


সিলেট প্রেস / ২৯ মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৩-২৯ ০৬:৫৮:১৯