মৌলভীবাজার জেলার জুড়ীতে এক ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পুলিশের বিশেষ অভিযানে। উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি থেকে ঐ ডাকাত কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতিসহ। গরু চুরির তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোর্শেদুল আলম ভূঁইয়া'র নির্দেশে এসআই ফরহাদ মিয়া ও এসআই কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী ও চোর চক্রের সদস্য সোহেল মিয়া কে (২৯) আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফরিজ আলীর ছেলে শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া এর সত্যতা স্বীকার করেছেন। শুক্রবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
জালালুর রহমান, জুড়ী




















