মৌলভীবাজারে স্মার্ট কার্ড পেতে নাগরিক হয়রানি ও ভোগান্তি

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২৫ ০৭:০২:৫০ AM

Share
54

স্মার্ট কার্ড পেতে হয়রানি ও ভোগান্তি ফলে টিসিবির ফ্যামিলি স্মার্ট সংগ্রহ করতে ভোগান্তির শিকার হচ্ছেন মৌলভীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসিন্দারা।

চাঁদনীঘাট ইউনিয়ন থেকে পৌরসভার নাগরিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। অনেক বয়স্ক নারী পুরুষ পৌরসভার অফিস রুম চেনাজানা থাকলেও চাঁদনীঘাট ইউনিয়ন ছিল তাদের নিকট অজানা অচেনা। ফলে বিপাকে পড়েছেন তারা। এছাড়াও একজনের আইডি ব্যবহার করে অন্যজনকে টিসিবির মাল নেয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিন দেখা যায় একজন পৌর নাগরিক অন্যের আইডি কার্ড ব্যবহার করে মাল কিনছেন তাকে প্রশ্ন করলে তিনি কোন উত্তর না দিয়ে তাড়তাড়ি করে টিসিবির মাল নিয়ে সরে যান। ২৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ডে টিসিবির মাল বিক্রি করা হয়।

একজন উদ্যোক্তার সূত্রে জানা যায়, স্মার্ট কার্ড প্রথম পৌরসভায় দিয়েছে, পৌরসভায় কোন লোক নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এ বিষয়টা জানতে পারেন তখন আমাদেরকে উদ্যোক্তাদেরকে স্মার্টকার্ড অ্যাকটিভ করে দেওয়ার জন্য দায়িত্ব দেন। এই স্মার্টকার্ডটি তৈরি করা হয়েছে উপজেলার মাধ্যমে। স্মার্টকার্ডটি অনেকদিন ধরে পৌরসভায় ছিল তারা এ কাজটি অ্যাকটিভ করেনি।

মৌলভীবাজার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কয়েকজন স্মার্ট কার্ড ভুক্তভোগীরা জানান স্মার্ট কার্ড ছাড়া এখন কিছু টিসিবির মাল নিচ্ছে, আগে এরকম দেওয়া হয়নি। আমরা পৌর নাগরিক এতো ভোগান্তি হচ্ছে স্মার্ট কার্ড নিয়ে পৌরসভা বলছে ইউনিয়নে যান ইউনিয়ন বলছে পৌরসভায় যান। এখন পৌরসভা যখন স্মার্ট কার্ড দিচ্ছে না,ইউনিয়ন কীভাবে স্মার্ট কার্ড দিচ্ছে এটা আমাদের প্রশ্ন। আমরা পৌর নাগরিকরা যাতে কষ্ট না পাই সেটার দিকে খেয়াল দেওয়া উচিত ।

মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাগরিক নুরুল খান জানান, কিছুটা হলেও আমরা ভোগান্তিতে পৌর বাসিন্দারা। আমি তো পৌরসভার বাসিন্দা, আমি তো ইউনিয়নের বাসিন্দা নয়। স্মার্ট কার্ড ইউনিয়ন থেকে কেন আনবো আমি বুঝতে পারছি না।

ভুক্তভোগী হালিমা বলেন, আমি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি পৌরসভায় গিয়েছিলাম।পৌরসভা যারা দায়িত্বে ছিলেন তারা বলছে স্মার্ট কার্ড সামনের মাসে আসবে। টিসিবির মাল আনতে গিয়েছিলাম যারা মাল বিক্রি করছেন তারা বলছে, পরের মাসে আসার জন্য। আজ এই তিন মাস ধরে আমাকে এভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত স্মার্ট কার্ড আমি পাইনি।

স্থানীয় বাসিন্দা মদনমোহন পাল মিন্টু বলেন,স্মার্ট কার্ডটি পৌরসভার কাছে না দিয়ে চাঁদনীঘাট ইউনিয়নে দেওয়া হয়েছে । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় চাঁদনীঘাট ইউনিয়নের একজন কম্পিউটার অপারেটর কে দেওয়া হয়েছে। কার্ড সম্পর্কে সে ভালো জানে তাই তার কাছে দেওয়া হয়েছে।

মৌলভীবাজার সদরের প্রিয়জন ভ্যারাইটিজ স্টোর ডিলার মুশাহিদ আলী বলেন, সুষ্ঠু ভাবে টিসিবি পণ্য বিক্রি করছি এবং সকাল থেকে ৫ টা পর্যন্ত সুষ্ঠু ভাবে মাল দিচ্ছি। ভোটার আইডি কার্ড এবং যারা স্মার্ট কার্ড নিয়ে আসছেন তাদের কে এক্স এর মাধ্যমে স্মার্ট কার্ড দিতেছি আর ভোটার আইডি কার্ড দিয়ে মাস্টার রোলের মাধ্যমে টিসিবির মাল দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার সদর ৭নম্বর ইউনিয়নের চাঁদনীঘাট উদ্যোক্তা প্রদীপ কুমার বলেন মৌলভীবাজার পৌরসভা যারা দায়িত্ব কর্মকর্তা ছিল তারা স্মার্ট কার্ড অ্যাকটিভ করেনি এজন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে স্মার্ট কার্ডের দায়িত্ব দিয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন স্মার্ট কার্ড বিষয়ে আমি দেখতেছি। স্মার্ট কার্ড নিয়ে যারা সদস্য আছে তাদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমি কথা বলবো।


সিলেট প্রেস / ২৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০২-২৬ ০৭:০২:৫০