সেদ্ধ ডিম ফ্রিজে কতদিন ভালো থাকে

  • প্রকাশের সময় : ৩০/০৮/২০২৩ ০১:২৯:৪৬ AM

Share
110

ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে অনেকেই দৈনিক ডিম খেতে ভয় পান, যদি ওজন বেড়ে যায় কিংবা হৃদরোগের আশঙ্কা বাড়ে এই ভেবে। তবে পুষ্টিবিদদের মতে, সকালের নাস্তায় একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান করতে পারে। তবে এটি নির্ভর করে কে কীভাবে ডিম খাচ্ছেন। ডিম নানান উপায়ে খাওয়া গেলেও সবচেয়ে বেশি উপকারী হলো সিদ্ধ ডিম।

অনেকেই সকালের নাস্তায় সিদ্ধ ডিম খান, আবার অনেকেই অফিসের টিফিনেও ডিমসিদ্ধ নিয়ে যেতে পছন্দ করেন। কিন্তু সকালে সিদ্ধ করে রাখা ডিম দুপুরবেলা খাওয়া কি ঠিক?

এ বিষয়ে পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে ‘ইনক্রিডিবল এগ’য়ের তথ্যানুসারে, সিদ্ধ ডিম রেফ্রিজারেটরে সঠিকভাবে সংরক্ষণ করা হলে সপ্তাহখানেক ভালো থাকে। তবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম অবশ্যই টাটকা খেতে হবে। অর্থাৎ যেদিন সিদ্ধ করা হবে সেদিনই খেতে হবে।

ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখলে যতদিন ভালো থাকে-

বিশেষজ্ঞরা বলছেন, সেদ্ধ ডিম ডিপ ফ্রিজে সাত দিনের বেশি সংরক্ষণ করা উচিত নয়। এতে ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। আর ফ্রিজে ডিম রাখলে তা শক্ত হয়ে যায়, ফলে অদ্ভুত স্বাদ পেতে পারেন।

আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যমতে, সেদ্ধ করার পর সাধারণত দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। তবে সেদ্ধ করা ডিম ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। কিন্তু খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ফ্রিজে রাখা যাবে না।


আরও পড়ুন : ডিমের দাম কমলে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

সেদ্ধ ডিম ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ার টাইট (বায়ুরোধী) পাত্র ব্যবহার করতে পারেন। অনেক সময় সেদ্ধ ডিম ফ্রিজে রাখলে দুর্গন্ধ হতে পারে। কারণ, সেদ্ধ করা ডিম ফ্রিজে রাখলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তবে এটি ক্ষতিকর নয়। ফ্রিজে সেদ্ধ ডিম রাখলে শক্ত হয়ে যেতে পারে। স্বাদেও কিছুটা পরিবর্তন ঘটতে পারে।

সাধারণত ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। আর ডিম সেদ্ধ করার পর তা সাধারণ তাপমাত্রায় দুই ঘণ্টা পর্যন্ত ভালো থাকে।

মনে রাখবেন, সিদ্ধ ডিম খাওয়া চোখের ছানি হওয়ার ঝুঁকি কমায়। ডিমে উচ্চ মাত্রায় সালফার থাকায় তা ভিটামিন ডি’য়ের ভালো উৎস। যা চুল ও নখ ভালো রাখতেও সহায়তা করে।


সিলেট প্রেস / ৩০ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-৩০ ০১:২৯:৪৬