কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৪ ০৭:৩০:২৬ AM

ছবি-প্রতিনিধি

Share
47

সরকারি চাকরিতে নিয়োগে সবধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ ও কোটা সংস্কারের দাবিতে সংগঠিত আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

‘কোটা না মেধা’, ‘কোটা নিপাত যাক,’ ‘একে তো কোটার বাঁশ, তার ভারে প্রশ্নফাঁস’ সহ ইত্যাদি স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুধবার ১০ জুলাই সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালিত হয়।

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নাজির ইমরানের সভাপতিত্বে ও রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিশ্বজিৎ নন্দী, রিয়াজুল আহমেদ, হিরন আহমেদ, সঞ্জীব দেব, মো. সালাউদ্দীন প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা চরম বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। পাশাপাশি পিএসসি'র প্রশ্নফাঁস সহ সকল প্রতিষ্ঠানের দূর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা, চাকুরীতে আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান।


সিলেট প্রেস / ১১ জুলাই ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

প্রকাশ: ২০২৪-০৭-১১ ০৭:৩০:২৬