বন্যা , জলাবদ্ধতা আর মহামারি রাসেল ভাইপার সাপের আতঙ্ক উপেক্ষা করেরান্না খাবার নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো কুলাউড়ার মনসুর এলাকার বিজয় বকশ নামে এক যুবক। পাঁচ শতাধিক মানুষের হাতে তুলে দিল রান্না খাবার। সে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিকভাবে সে আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার বাবা ফখরুল ইসলাম বকশ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয়দের মধ্যে একজন। তিনি একাধারে কাঁদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ফখরুল ইসলাম বক্স মূলত নৌকা প্রেমী।
বিগত সংসদ নির্বাচন সহ একাধিক নির্বাচনে দেখা গেছে অতি আপনজন রেখেও নৌকা প্রতীককে বিজয়ী করতে তার ভূমিকা ছিল আপষহীন।
সেই বাবারই সন্তান কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা বিজয় বকশ তার উদ্যোগে রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ , ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও গুপ্ত গ্রামে বন্যার্ত মানুষের ঘরে ঘরে রান্না খাবার বিতরণ করা হয় ।
স্থানীয় মনসুর এলাকার যুবকরা উদ্যোগ গ্রহণ করে।
২৩ জুন রবিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি রান্না খাওয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকশ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিনার বকশ, জায়েদ আহমেদ, বারেক, ফহরাদ, তোফায়েল, লিক্সন, শাকিল, সাজু, তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















